spot_img
রবিবার, মে ৩, ২০২৬
বিদেশযত দ্রুত সম্ভব যুদ্ধের শেষ চান পুতিন

যত দ্রুত সম্ভব যুদ্ধের শেষ চান পুতিন

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় রাশিয়া। শুক্রবার উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে পুতিন নরেন্দ্র মোদিকে বলেন, আমি ইউক্রেনের সংঘাতে আপনার অবস্থান এবং আপনার উদ্বেগ সম্পর্কে অবহিত আছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক।উজবেকিস্তানে ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন। বর্তমানে জোটটিতে আটটি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান।

২০০১ সালে গঠিত হওয়া এ জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে ইরান। জানা গেছে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে। বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে। অন্যদিকে ডাইলগ পার্টনার হিসেবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা এবং তুরস্ক।

সম্পর্কিত

সর্বশেষ নিউজ

স্বাস্থ্য সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার বহু রোগী

প্রতিদিন বহু রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে গিয়ে ভোগান্তির শিকার হন। স্বাস্থ্যের যত্ন নিতে গিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, এ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার...

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে ২৪ দেশের সেনারা

আঞ্চলিক তথা বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২২) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনী...

রেকর্ড ভেঙে এবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেন তিনি। তবে এবার...

সুষ্ঠু নির্বাচনের সহায়ক হোক ইসির কর্মপরিকল্পনা

আগামী নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কর্মপরিকল্পনায় ১৪টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে-নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের...

প্রয়োজন ওজোন স্তরের সুরক্ষা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবনযাপন, আবহাওয়া ও পরিবেশের ওপর ক্রমাগত নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখে থাকা পৃথিবীর শীর্ষস্থানীয় একটি দেশ হলো...

জনপ্রিয় নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সম্প্রতি মন্তব্য